Hot Widget

জাতীয় পরিচয়পত্র সংশোধন, সার্টিফিকেট সংশোধন, নতুন পাসপোর্ট বা নবায়ন, নতুন জন্ম নিবন্ধন বা সংশোধনসহ সকল প্রকার অনলাইন সেবা পেতে যোগাযোগ করুন সিলেট অনলাইন সার্ভিসে
যোগাযোগ করুন
অনুসন্ধান করতে এখানে লিখুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

১২ ফেব্রুয়ারি ভোটের দিন
৩০০ আসন নির্বাচনী এলাকা
১২.৭৭ কোটি মোট ভোটার
বিস্তারিত ও লাইভ আপডেট

ধর্মীয় উস্কানির জেরে সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

সিলেট নগরীতে ধর্মীয় উস্কানির অভিযোগকে কেন্দ্র করে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। শনিবার,(১৪ অক্টোবর) দুপুরে নগরীর কাজির বাজার এলাকায় চন্দ্র দে এন্ড ব্রাদার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী প্রমোদ চন্দ্র দে। হামলার অভিযোগ উঠেছে নগরীর খুলিয়াপাড়া এলাকার বাসিন্দা শেখ মোল্লা উমর (৫৫) ও তার বাহিনীদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাজির বাজার এলাকায় উভয়েই ব্যবসা পরিচালনা করে আসছেন। শনিবার দুপুরে প্রমোদ চন্দ্র দে তার ব্যবসা প্রতিষ্ঠানে একটি ইসলামি ভিডিও দেখার সময় ইসলাম সম্পর্কে বিদ্রুপ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এসময় দোকানে অবস্থান করছিলেন সাইদ, সে তার চাচা উমরকে বিষয়টি জানালে ক্ষিপ্ত হয়ে শেখ মোল্লা উমর ওই প্রতিষ্ঠানে হামলা চালান।

এ বিষয়ে রাজু চন্দ্র দে বলেন, আমি ভিডিও দেখে আমার অনুভূতি ব্যক্ত করেছি। কিন্তু সাথে সাথেই তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তিনি আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালান। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

0 মন্তব্য
*কেউ মন্তব্যের ঘরে স্প্যাম করবেন না। *গালিগালাজ করবেন না