Hot Widget

জাতীয় পরিচয়পত্র সংশোধন, সার্টিফিকেট সংশোধন, নতুন পাসপোর্ট বা নবায়ন, নতুন জন্ম নিবন্ধন বা সংশোধনসহ সকল প্রকার অনলাইন সেবা পেতে যোগাযোগ করুন সিলেট অনলাইন সার্ভিসে
যোগাযোগ করুন
অনুসন্ধান করতে এখানে লিখুন
রমজান ২০২৬
সেহরি: --:--
ইফতার: --:--

পুলিশ সদস্য প্রযোতকে খুঁজতে বাড়িতে হামলা, আগুন দেওয়া হয় গোয়ালঘর ও দোকানে

House attacked in search of police officer Prayot; cowshed and shop set on fire.

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পুলিশ সদস্য প্রযোত দেবনাথকে খুঁজতে তার বাড়িতে হামলা, পরিবারের সদস্যদের মারধর এবং গোয়ালঘর ও দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ০৭ আগস্ট এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোতের ভাই ছোটন দেবনাথ।

ছোটন দেবনাথ জানান, ৫ আগস্ট ২০২৪-এর পর দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যে প্রযোত দেবনাথকে খুঁজতে একদল লোক তাদের বাড়িতে হামলা চালায়। সে সময় প্রযোত বাড়িতে ছিলেন না। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে খুঁজছিল বলে জানান ছোটন।

ছোটন দেবনাথের আরও বলেন, প্রযোত বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে তৎকালীন সময়ে দায়িত্ব পালন করছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন প্রতিহত করতে অস্ত্র হাতে দায়িত্ব পালনের কিছু স্থিরচিত্র তৎকালীন স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে প্রচারিত হয়েছিল। এসব ছবির কারণে হামলাকারীরা প্রযোতের ওপর ক্ষুব্ধ ছিল বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রযোতকে বাড়িতে না পেয়ে হামলাকারীরা তার দুই ভাই ছোটন দেবনাথ ও প্রণব দেবনাথকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারধর করে। হামলায় তারা গুরুতর আহত হন বলে দাবি করা হয়েছে।

হামলাকারীরা যাওয়ার আগে প্রাণনাশের হুমকি দেয় এবং পরবর্তীতে পরিবারের সদস্যদের জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয় বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর পরিবারের একটি ব্যবসাপ্রতিষ্ঠান ও গোয়ালঘরে আগুন দেয় দুর্বৃত্তকারীরা।

হামলার পর নিরাপত্তাহীনতার কারণে পরিবারের সদস্যরা নিজ বাড়িতে ফিরতে পারেননি। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িতে আশ্রয় নিয়ে থাকতে হয়েছে তাদের।
ট্যাগ

মন্তব্য করুন

0 মন্তব্য
*কেউ মন্তব্যের ঘরে স্প্যাম করবেন না। *গালিগালাজ করবেন না