Hot Widget

জাতীয় পরিচয়পত্র সংশোধন, সার্টিফিকেট সংশোধন, নতুন পাসপোর্ট বা নবায়ন, নতুন জন্ম নিবন্ধন বা সংশোধনসহ সকল প্রকার অনলাইন সেবা পেতে যোগাযোগ করুন সিলেট অনলাইন সার্ভিসে
যোগাযোগ করুন
অনুসন্ধান করতে এখানে লিখুন
রমজান ২০২৬
সেহরি: --:--
ইফতার: --:--

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাওছার আনোয়ার জুনেদ এর বিরুদ্ধে জুলাই আন্দোলনের মামলা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাওছার আনোয়ার জুনেদ সহ প্রায় ৩৮ নং ব্যক্তিগণের বিরুদ্ধে জুলাইয়ের গনঅভ্যূত্থান-পরবর্তীতে সময়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় নুরুল ইসলাম নাহিদ, সাবেক সদস্য সিলেট-৬ কে ১নং আসামী করে এবং কাওছার আনোয়ার জুনেদ কে ১২ নং আসামী করে মামলা দায়ের হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, জুলাইয়ের গনঅভ্যুত্থানের পর দায়ের করা একটি মামলায় কাওছার আনোয়ার জুনেদের নাম অন্তর্ভূক্ত করা হয়। মামলায় তাকে সহিংসতা ও আন্দোলনবিরোধী কর্মকান্ডের সঙ্গে জড়িত হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী কর্তৃক আরোও উত্থাপন হয় যে, কাওছার আনোয়ার জুনেদ তিনি স্বশরীরে উপস্থিত হয়ে ছাত্র আন্দোলনের বিরোধী করেছিলেন।

পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে উদ্দেশ্যে প্রণোদিতভাবে তাকে মামলায় আসামী করা হয়েছে। তারা সুষ্ট তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নির্দোষ প্রমাণ হলে তার নাম মামলা হইতে প্রত্যাহারে দাবি জানিয়েছেন।

ট্যাগ

মন্তব্য করুন

0 মন্তব্য
*কেউ মন্তব্যের ঘরে স্প্যাম করবেন না। *গালিগালাজ করবেন না