Hot Widget

জাতীয় পরিচয়পত্র সংশোধন, সার্টিফিকেট সংশোধন, নতুন পাসপোর্ট বা নবায়ন, নতুন জন্ম নিবন্ধন বা সংশোধনসহ সকল প্রকার অনলাইন সেবা পেতে যোগাযোগ করুন সিলেট অনলাইন সার্ভিসে
যোগাযোগ করুন
অনুসন্ধান করতে এখানে লিখুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

১২ ফেব্রুয়ারি ভোটের দিন
৩০০ আসন নির্বাচনী এলাকা
১২.৭৭ কোটি মোট ভোটার
বিস্তারিত ও লাইভ আপডেট

নতুন বই পেল আলোকিত পাঠশালার শিক্ষার্থীরা

সিলেট নগরীর বালুচরে স্বেচ্ছাসেবকদের উদ্যোগে পরিচালিত আলোকিত পাঠশালার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ-এর সহযোগিতায় এ বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার রেসপন্স টিম সিলেট-এর সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বালুচর আলোকিত পাঠশালায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকিত পাঠশালার প্রধান শিক্ষক কাজি সাবিলা। এ সময় আরও উপস্থিত ছিলেন ভলান্টিয়ার রেসপন্স টিম সিলেটের অ্যাডমিন মুক্তার হোসেন মান্না, আশরাফুল ইসলাম, মুহিবুর রহমান সোয়েব ও আখলাকুর রহমান তুহিন। এসময় মুক্তার হোসেন মান্না বলেন, স্বেচ্ছাসেবকদের পরিচালনায় এই পাঠশালায় শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর পরিবেশে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা। যারা পড়াশোনা করতে আগ্রহী কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারছেন না, তাদের নিয়েই এই আলোকিত পাঠশালা গড়ে তুলা হয়েছে।


ট্যাগ

মন্তব্য করুন

0 মন্তব্য
*কেউ মন্তব্যের ঘরে স্প্যাম করবেন না। *গালিগালাজ করবেন না