Hot Widget

জাতীয় পরিচয়পত্র সংশোধন, সার্টিফিকেট সংশোধন, নতুন পাসপোর্ট বা নবায়ন, নতুন জন্ম নিবন্ধন বা সংশোধনসহ সকল প্রকার অনলাইন সেবা পেতে যোগাযোগ করুন সিলেট অনলাইন সার্ভিসে
যোগাযোগ করুন
অনুসন্ধান করতে এখানে লিখুন
রমজান ২০২৬
সেহরি: --:--
ইফতার: --:--

জকিগঞ্জে আওয়ামীলীগ নেতা ফরীদ উদ্দিনের বাড়িতে বিএনপি,জামায়াত,শিবিরের হামলা ও ভাঙ্গচুর

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের ৭নং বারঠাকুরী ইউনিয়নের  উত্তরকুল গ্রামের আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ফরিদ উদ্দিনের বাড়ি হামলা করেছে বিএনপি ও জামায়াত,শিবিরের নেতাকর্মীরা। 

স্থানীয় জনগণ ও পুলিশ সুত্রে জানাযায় গত ২৫মার্চ(মঙ্গলবার)  রাতে এই হামলার ঘটনা ঘটে। 

এসময় প্রায় শতাধিক বিএনপি,জামায়াত শিবির  নেতাকর্মী অতর্কিত হামলা চালায়। মোহাম্মদ ফরিদ উদ্দিনের পরিবারের সকল সদস্যদের জিম্মি করে বসতঘর ভাঙ্গচুর করে নগদ টাকাপয়সা, ভূমি রেজিস্টারি দলীল,মুল্যবান কাগজপত্র  লোটপাট করে নিয়েযায়।এসময় পরিবারের সদস্যদের মারধর করে। জানাযায় মোহাম্মদ ফরিদ উদ্দিন একজন আওয়ামীলীগ নেতা।

প্রতিবেশীর সাথে জায়গাজমি নিয়ে পূর্ব থেকে তিনি ও তার পরিবারের  বিরোধ চলছিলো। আওয়ামীলীগ সরকার পতনের পরপর বর্তমান  সরকারি দল বিএনপি ও বিরোধীদল জামায়াত শিবিরের স্থানীয় নেতাকর্মীদের সহযোগীতা নিয়ে মোহাম্মদ ফরিদ উদ্দিনের প্রতিপক্ষরা বিভিন্নভাবে তাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।রাজনৈতিক প্রভাব বিস্তার করে ফরিদ উদ্দিন ও তার পরিবারের উপর এমন আক্রামত্নক হামলা চালানো হয়েছে। 

এদিকে হামলা,ভাঙ্গচুর,লোটপাট ঘটনার পর  মোহাম্মদ ফরিদ উদ্দিন ও তার পরিবারকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ফরিদ উদ্দিনের পরিবারের সদস্যরা। তারা প্রতিনিয়ত ভয়ে তটস্থ। নিরাপত্তার জন্য পুলিশসহ প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন ভুক্তভোগী এই পরিবার।

মর্মান্তিক ও উদ্বেগজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এবিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান খবর পেয়ে

 ঘটনার পর পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্তের পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

0 মন্তব্য
*কেউ মন্তব্যের ঘরে স্প্যাম করবেন না। *গালিগালাজ করবেন না