পূর্বশত্রুতার জের ধরে ইমরান হোসেনিন নামে এক যুবকের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হলে এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) একতা মানবাধিকার সংস্থার উদ্যোগে এ প্রতিবাদ সভা আয়োজন করা হয়। এতে স্থানীয় এলাকাবাসী ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, ব্যক্তিগত বিরোধের জের ধরে ইমরান হোসেনিনকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানো হয়েছে। তারা বলেন, সুষ্ঠু তদন্ত ছাড়া এ ধরনের গ্রেপ্তার নিরীহ মানুষের জন্য অন্যায় ও হয়রানিমূলক।
বক্তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং নির্দোষ হলে ইমরান হোসেনিনের মুক্তির দাবি জানান।
এদিকে, স্থানীয়দের দাবি-আইনশৃঙ্খলা বাহিনী যেন বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে এবং নিরপরাধ কাউকে হয়রানি না করা হয়।

