Hot Widget

জাতীয় পরিচয়পত্র সংশোধন, সার্টিফিকেট সংশোধন, নতুন পাসপোর্ট বা নবায়ন, নতুন জন্ম নিবন্ধন বা সংশোধনসহ সকল প্রকার অনলাইন সেবা পেতে যোগাযোগ করুন সিলেট অনলাইন সার্ভিসে
যোগাযোগ করুন
অনুসন্ধান করতে এখানে লিখুন
রমজান ২০২৬
সেহরি: --:--
ইফতার: --:--

সিলেটে ছাত্রদল নেতার বাসায় হামলা, ভাঙচুর

সিলেট নগরীর রায়নগর শিবগঞ্জে এক ছাত্রদল নেতার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জে অবস্থিত সাবেক ছাত্রদল জেলা শাখার অর্থ সম্পাদক জাহিদ আহমদের বাসায় অজ্ঞাত ২০ থেকে ৩০ জন লোক প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে বাসা ভাঙচুর করতে থাকে। এক পর্যায় তারা দরজা ভেঙে ভেতরেও প্রবেশ করে। এতে বাসায় অবস্থানরত সবার ওপরেই হামলা চালানো হয়। তাদের চিকিৎকার শোনে আশপাশের লোকজন জড়ো হলে হামলাকারিরা পালিয়ে যায়। 

জাহিদ আহমদের পিতা আব্দুছ সোবহান জানান, তার ছেলে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল। তবে কোন অন্যায় কাজ সে করেনি। ছাত্র আন্দোলনের সময় তার ছেলে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলো। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছে। পূর্ব শত্রুতার জের ধরেই তার উপর হামলা চালানো হয়েছে। তিনি জানান, পরিকল্পিতভাবেই আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। 

এসব বিষয়ে জানতে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।


ট্যাগ

মন্তব্য করুন

0 মন্তব্য
*কেউ মন্তব্যের ঘরে স্প্যাম করবেন না। *গালিগালাজ করবেন না