Hot Widget

জাতীয় পরিচয়পত্র সংশোধন, সার্টিফিকেট সংশোধন, নতুন পাসপোর্ট বা নবায়ন, নতুন জন্ম নিবন্ধন বা সংশোধনসহ সকল প্রকার অনলাইন সেবা পেতে যোগাযোগ করুন সিলেট অনলাইন সার্ভিসে
যোগাযোগ করুন
অনুসন্ধান করতে এখানে লিখুন
রমজান ২০২৬
সেহরি: --:--
ইফতার: --:--

ইমরানের বাড়িতে হামলা-লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ, একতা মানবাধিকার সংস্থার নিন্দা

হবিগঞ্জের মাধবপুরে একতা মানবাধিকার সংস্থার সাবেক সক্রিয় সদস্য মো. ইমরান হোসাইনের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে নিন্দা জানিয়েছে একতা মানবাধিকার সংস্থা।

সংগঠনটির মাধবপুর শাখার দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইমরান হোসাইন ২০১৫ সালের নভেম্বর থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত সংগঠনটির সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন এবং ছিন্নমূল পথশিশু ও অধিকারবঞ্চিত সংখ্যালঘুদের পক্ষে কাজ করতেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, এসব কর্মকাণ্ডের কারণে ইমরান বিভিন্ন সময়ে এলাকার প্রভাবশালী কট্টরপন্থী গোষ্ঠীর দ্বারা নির্যাতনের শিকার হয়েছিলেন।

এতে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইমরান হোসাইনের বাড়িঘরে বারবার হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। বিষয়টি জানার পর একতা মানবাধিকার সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের সদস্যরা এর তীব্র নিন্দা জানান।

সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, ইমরান হোসাইনের শান্তিপূর্ণ, সুখী ও নিরাপদ জীবনের প্রত্যাশা করে তারা। তার জীবন নিরাপদ রাখার জন্য তিনি বর্তমানে যে স্থানে অবস্থান করছেন, সেখানেই থাকা উত্তম বলে সংগঠনের সদস্যরা মনে করেন।


ট্যাগ

মন্তব্য করুন

0 মন্তব্য
*কেউ মন্তব্যের ঘরে স্প্যাম করবেন না। *গালিগালাজ করবেন না