Hot Widget

জাতীয় পরিচয়পত্র সংশোধন, সার্টিফিকেট সংশোধন, নতুন পাসপোর্ট বা নবায়ন, নতুন জন্ম নিবন্ধন বা সংশোধনসহ সকল প্রকার অনলাইন সেবা পেতে যোগাযোগ করুন সিলেট অনলাইন সার্ভিসে
যোগাযোগ করুন
অনুসন্ধান করতে এখানে লিখুন
রমজান ২০২৬
সেহরি: --:--
ইফতার: --:--

ধর্ষণ ও হত্যা মামলার আসামি মাহমুদুল হাসানের বাড়িতে পুলিশের অভিযান

সিলেটে মাহমুদুল হাসানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা—একটি হত্যা মামলা জালালাবাদ থানা এবং অন্যটি ধর্ষণ মামলা বালাগঞ্জ  থানা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন বলেও সূত্রের দাবি।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিভিন্ন সময়ে পুলিশ ধর্ষণ ও হত্যা মামলার আসামি মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে একাধিকবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলেও জানা গেছে।

মাহমুদুল হাসানের বাড়িতে গিয়ে দেখা যায়, পুলিশ তাঁকে ধরতে তাঁর বাড়িতে হানা দিয়েছে। তখন মাহমুদুল হাসানের দাদির উপস্থিতিও দেখা যায়। পুলিশের উপস্থিতি ও বাড়িতে অভিযানের দৃশ্য ছবিতেও দৃশ্যমান রয়েছে।

মাহমুদুল হাসান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন প্রত্যক্ষদর্শী, স্থানীয় ও দেশের সচেতন মানুষ।

পরিবারের সদস্যদের দাবি, মামলাগুলোকে কেন্দ্র করে তাঁরা সামাজিক ও পারিবারিকভাবে নানা চাপের মধ্যে রয়েছেন। একই সঙ্গে মাহমুদুল হাসান দেশে ফিরলে তাঁর নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে। এ বিষয়ে নিকটাত্মীয় ও পাড়াপ্রতিবেশীদের কাছ থেকেও এমন আশঙ্কার কথা জানা গেছে।

অন্যদিকে, মামলার বাদীপক্ষের দাবি, মাহমুদুল হাসানকে দ্রুত দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা উচিত। তাঁদের দাবি, মামলাগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

এদিকে মাহমুদুল হাসানের বক্তব্য জানতে তাঁর বাংলাদেশি মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়নি।

ট্যাগ

মন্তব্য করুন

0 মন্তব্য
*কেউ মন্তব্যের ঘরে স্প্যাম করবেন না। *গালিগালাজ করবেন না