Hot Widget

জাতীয় পরিচয়পত্র সংশোধন, সার্টিফিকেট সংশোধন, নতুন পাসপোর্ট বা নবায়ন, নতুন জন্ম নিবন্ধন বা সংশোধনসহ সকল প্রকার অনলাইন সেবা পেতে যোগাযোগ করুন সিলেট অনলাইন সার্ভিসে।
যোগাযোগ করুন
অনুসন্ধান করতে এখানে লিখুন
রমজান ২০২৬
সেহরি: --:--
ইফতার: --:--

জগন্নাথপুরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত কয়েকজন

 সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে বিরোধের জেরে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 


মঙ্গলবার (৪ জানুয়ারি) সংঘর্ষে ছাত্রলীগের দুই নেতা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।


নিহতরা হলেন উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. হাসান মিয়া ও তথ্য ও গবেষণা সম্পাদক রাজু মিয়া। সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাগীব হোসাইন মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। এছাড়া অপর পক্ষের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ বিন ইসলামসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কয়েকজন গুরুতর আহত হন।


আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ

মন্তব্য করুন

0 মন্তব্য
*কেউ মন্তব্যের ঘরে স্প্যাম করবেন না। *গালিগালাজ করবেন না