Hot Widget

জাতীয় পরিচয়পত্র সংশোধন, সার্টিফিকেট সংশোধন, নতুন পাসপোর্ট বা নবায়ন, নতুন জন্ম নিবন্ধন বা সংশোধনসহ সকল প্রকার অনলাইন সেবা পেতে যোগাযোগ করুন সিলেট অনলাইন সার্ভিসে
যোগাযোগ করুন
অনুসন্ধান করতে এখানে লিখুন

ছাতকের কুর্শী গ্রামে ছাত্রলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, আহত ভাই


সুনামগঞ্জের ছাতক উপজেলার কুর্শী গ্রামে সাবেক ছাত্রলীগ কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ রবিবার (১১ আগস্ট) সন্ধায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. জাহির মিয়া কুর্শী গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও সাবেক ছাত্রলীগ কর্মী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে স্থানীয় বিএনপি ও শিবিরের কয়েকজন কর্মী জাহির মিয়ার বাড়িতে হামলা চালায়। জাহির মিয়াকে বাড়িতে না পেয়ে তারা তার ছোট ভাই মো. রিপন মিয়াকে মারধর করে। একপর্যায়ে রামধা দিয়ে রিপনকে আঘাত করা হয় এবং পরে পেট্রোল ঢেলে বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

রিপন মিয়ার মা অভিযোগ করে বলেন, মুখোশধারি ৬ জন লোক আমার বাড়িতে এসে আমার ছেলেকে রক্তাক্ত করেছে এবং আমাদের বসতঘর পুড়িয়ে দিয়েছে। আমাদের অপরাধ, আমার বড় ছেলে ছাত্রলীগের সঙ্গে জড়িত। আমি তাদের মধ্যে তিনজনকে চিনতে পেরেছি-হাছন রাজার ছেলে ইউনুস আলী, নূর ইসলামের ছেলে লায়েক এবং মাওলানা জুবায়ের আহমেদের ছেলে আব্দুল্লাহ।

আহত রিপন মিয়ার অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাকে উদ্ধার করে আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি বর্তমানে  চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।

এ বিষয়ে জানতে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ

মন্তব্য করুন

0 মন্তব্য
*কেউ মন্তব্যের ঘরে স্প্যাম করবেন না। *গালিগালাজ করবেন না