Hot Widget

জাতীয় পরিচয়পত্র সংশোধন, সার্টিফিকেট সংশোধন, নতুন পাসপোর্ট বা নবায়ন, নতুন জন্ম নিবন্ধন বা সংশোধনসহ সকল প্রকার অনলাইন সেবা পেতে যোগাযোগ করুন সিলেট অনলাইন সার্ভিসে
যোগাযোগ করুন
অনুসন্ধান করতে এখানে লিখুন
রমজান ২০২৬
সেহরি: --:--
ইফতার: --:--

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় প্রবাসীকে আসামি করে মামলা

 

সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্বৈরাচার পতিত সরকারের আমলে গণহত্যা ও ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় প্রবাসে অবস্থানরত মো. জাহির মিয়া নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকেও আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) মো. ছবর আলী ছাবু বাদি হয়ে ৮৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, মামলাটি বিস্ফোরক আইনে দায়ের করা হয়েছে। এতে প্রধান আসামি হিসেবে সাজুয়ার আহমদ (৫০), শফিকুল ইসলাম আলকাছ (৫৫), শামীম আহমদ (৫৩), এহিয়া চৌধুরী (৪৬), মো. জাহির মিয়া (২৮)সহ মোট ৮৫ জনের নাম উল্লেখ করা হয়।

মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, গত ৪ আগস্ট দুপুরে নগরীর কুমারপাড়া পয়েন্টে অস্ত্রসহ ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। ওই ঘটনায় আসামিরা সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে।

তবে মামলা দায়েরের পরপরই প্রবাসে থাকা একজন ব্যক্তিকে আসামি করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মামলার বাদি মো. ছবর আলী ছাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ট্যাগ

মন্তব্য করুন

0 মন্তব্য
*কেউ মন্তব্যের ঘরে স্প্যাম করবেন না। *গালিগালাজ করবেন না