Hot Widget

জাতীয় পরিচয়পত্র সংশোধন, সার্টিফিকেট সংশোধন, নতুন পাসপোর্ট বা নবায়ন, নতুন জন্ম নিবন্ধন বা সংশোধনসহ সকল প্রকার অনলাইন সেবা পেতে যোগাযোগ করুন সিলেট অনলাইন সার্ভিসে
যোগাযোগ করুন
অনুসন্ধান করতে এখানে লিখুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

১২ ফেব্রুয়ারি ভোটের দিন
৩০০ আসন নির্বাচনী এলাকা
১২.৭৭ কোটি মোট ভোটার
বিস্তারিত ও লাইভ আপডেট

রাজনগরের সুরিখাল গ্রামে পারিবারিক দূ্র্গাপূজায় অস্ত্রসহ হামলা ও ভাংচুর


মৌলভীবাজারের রাজনগরের ২ নং উত্তরভাগ ইউনিয়ন পূজা উদ্‌যাপন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক পীযূষ বিশ্বাস এর বাড়িতে মহানবমীতে  অতর্কিত হামলায় ও বাড়িঘর ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) উপজেলার সুরিখাল (আমনপুর) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মূর্তি ভাংচুরের পাশাপাশি লুটপাট করা হয়। উক্ত হামলায় পীযূষ বিশ্বাস গুরুতর আহত হওয়ার পাশাপাচি আরো ৫-৬ জন আহত চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ উঠছে মুসলিম মৌলবাদী মো. জুয়েল বেগ, মো. গেন্দু মিয়া ও মো. মজনু মিয়া-এর নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল এ হামলা চালায়।

এ ঘটনায় আহত পীযূষ বিশ্বাস জানান, হামলার সময় তাকে গুরুতরভাবে আঘাত করা হয়। পেটের ডান পাশে গভীর আঘাতের কারণে ৯টি সেলাই করতে হয়েছে। পরিবারে শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয় প্রশাসনের কাছে ন্যায়বিচারের আবেদন জানান তিনি।

এ ঘটনার পর এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন আতঙ্কিত। তারা অভিযোগ করেছেন, নিরাপত্তার অভাব তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। এই হামলাগুলোর সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন পীযূষ বিশ্বাস ও স্থানীয়রা।

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্তাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, দূর্গাপূজায় কে বা কারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে।

মন্তব্য করুন

0 মন্তব্য
*কেউ মন্তব্যের ঘরে স্প্যাম করবেন না। *গালিগালাজ করবেন না